ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
তালা সার্জিক্যাল ক্লিনিকে এপেন্ডিসাইড অপারেশনে নাড়ীতে চারটি ক্ষত হওযার পরে দ্বিতীয়বার অপারেশন ক্লিনিক পরিচালক বিধান বাবু ও এমবিবিএস ডাঃ আবদুর রহমান অপারেশন করেন।

অবস্থা আশঙ্কজনক হলে মাহমুদকাটি গ্রামের সাধন বিশ্বাসকে খুলনার গাজী মেডিকেলে পাঠানো হয় সে খানে ২২ দিন যাবত আইসিইউতে থাকার পরে অবশেষে মৃত্যু বরন করেন। এ ঘটনায় ডা. আব্দুর রহমান সজল নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকাশিত একটি ফোনালাপে ডা. সজল ও ক্লিনিক মালিকের কথোপকথন থেকে বিষয়টি নিয়ে নানা রহস্যের ইঙ্গিত মিলেছে